কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টুকুর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে গুলি করে সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

এ সময় টুকু বলেন, বিএনপি কার্যালয়ে অভিযানের নাটক করে নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও হাজারো শিক্ষার্থীকে আহত করার ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে তারা স্বৈরাচার সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, রাষ্ট্রপরিচালনায় তাদের কোনো অধিকার নেই। অচিরেই স্বৈরাচার সরকারের পতন ঘটবে।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশটির বেশি ককটেল ও বাঁশের লাঠি এবং অস্ত্র উদ্ধারের দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান ডিবি প্রধান হারুন-অর-রশীদ।

অভিযান শেষে ডিবিপ্রধান বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে একশটির ওপরে আমরা ককটেল পেয়েছি। পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পেয়েছি, দুই-তিনটি রুমে পাঁচশ লাঠি ছিল, সাতটা দেশি-বিদেশি অস্ত্র ছিল। ছাত্রদল ও অঙ্গসংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছি। অনেকে দৌড়ে পালিয়ে গেছেন। আটকদের মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও ছিল।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X