কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৯:২৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশ পেছানোর ঘোষণা দিল আ.লীগের তিন সংগঠনও

সমাবেশ পেছানোর ঘোষণা দিল আ.লীগের তিন সংগঠনও

এক দিন পিছিয়ে আগামী শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিপক্ষ দলের এ ঘোষণার পর আওয়ামী লীগের তিন সংগঠনও তাদের শান্তি সমাবেশ পিছিয়ে দিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপির মহাসমাবেশের দিনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগও শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। তবে বুধবার রাতে দুপক্ষই তাদের কর্মসূচি এক দিন পিছিয়ে দেওয়ার কথা জানায়।

আরও পড়ুন : নির্বাচনকালীন সরকারে থাকার সুযোগ আছে বিএনপির : হুইপ স্বপন

বুধবার (২৬ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, বিএনপি-জামায়াতের 'নৈরাজ্যের প্রতিবাদে' বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার কথা ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের। তবে স্থান নিয়ে জটিলতার কারণে তারা সমাবেশ এক দিন পিছিয়ে দিয়েছেন।

তিনি জানান, তাদের সমাবেশ আগামী শুক্রবার (২৮ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে হওয়ার কথা রয়েছে।

এর আগে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের তারিখ এক দিন পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X