ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আটক করে বিবৃতি আদায় করা হয়েছে : ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লোগো।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লোগো।

সারা দেশে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটক করে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৯ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মেরাজ খান আদরের পাঠানো এক বিবৃতিতে সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের তথ্যমতে, বিগত ১১ দিনে ৯ হাজার শিক্ষার্থী গ্রেপ্তারের শিকার হয়েছে। এরইমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বিতীয় দফায় তুলে নিয়ে গিয়ে পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে স্ক্রিপ্টেড বিবৃতির মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেছে। জাতিসংঘের কনভেশনের সিদ্ধান্ত লঙ্ঘন করে ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ৭ দিনের রিমাণ্ডে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, আন্দোলন এখন শুধু কোটা পদ্ধতির সংস্কারে সীমাবদ্ধ নেই। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দেশের আপামর শিক্ষার্থী, বিবেকবান জনতা এবং প্রগতিশীল ধারার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ লড়াইয়ের আহ্বান জানাই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার স্বৈরাচারবিরোধী সংগ্রামী অতীতের দায়বদ্ধতা থেকে কখনোই পিছু হটবে না এবং দেশ ও দেশের মানুষের পক্ষে প্রাণান্ত সংগ্রাম অব্যাহত রাখবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১০

নাটকে ফেরার আভাস দিলেন মিম

১১

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

১৩

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১৪

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৭

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৮

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৯

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

২০
X