কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী সিপিবির বিক্ষোভের ডাক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।

বুধবার (৩১ জুলাই) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

একই সঙ্গে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, সভা-সমাবেশ করার অধিকার খর্ব করে, হামলা ও গ্রেপ্তার করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না।

বিবৃতিতে নেতারা বলেন, ছাত্রসমাজের দাবি মেনে না নিয়ে নানা ধরনের নির্যাতন করে এই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠকদের নানা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে পিছু হটানোর যে অপচেষ্টা সরকার করছে তা সংকটকে আরও গভীর করে তুলছে।

বিবৃতিতে নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে তা নজিরবিহীন।

বিবৃতিতে নেতারা বলেন, দেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ধরনের বয়ান সামনে আনা হচ্ছে। সচেতন দেশবাসী শাসকগোষ্ঠীর এ ধরনের বয়ানকে প্রত্যাখ্যান করে এসেছে।

বিবৃতিতে নেতারা সারা দেশে চলমান আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একাত্ম হয়ে ধ্বংসযজ্ঞের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচার এবং সরকারের পদত্যাগ ও দুঃসাশনের অবসানে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X