পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে : প্রিন্স

পঞ্চগড়ে সিপিবির সম্মেলনে বক্তব্য দেন রুহিন হোসেন প্রিন্স। ছবি : কালবেলা
পঞ্চগড়ে সিপিবির সম্মেলনে বক্তব্য দেন রুহিন হোসেন প্রিন্স। ছবি : কালবেলা

নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রিন্স বলেন, আগে এমপি নির্বাচনে জামানত ছিল ২০ হাজার টাকা, এখন তা ৫০ হাজার করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীর খরচের সীমাও বাড়ানো হয়েছে। এসব পরিবর্তনের মধ্য দিয়ে নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা কমিটির দ্বাদশ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক প্রিন্স আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বড় দাবি নেই। শুধু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না; কিন্তু সরকার এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি যে, তারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা। অথচ আজ সেই গণতন্ত্র দিল্লি দূরত্বে। মবের সন্ত্রাসে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে। প্রতিদিন মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ গরিব-শ্রমজীবী মানুষের স্বার্থ নিয়ে কেউ আলোচনা করে না।

প্রিন্স বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত—কেউই মানুষের মুক্তি দিতে পারেনি। বরং তারা নীতিহীন রাজনীতি করেছে। অথচ কমিউনিস্ট পার্টি মোহাম্মদ ফরহাদ ও মণি সিংহের আদর্শে জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি ফিরোজা খন্দকার চামেলী, সাধারণ সম্পাদক আশরাফুলসহ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X