কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাকশাল সিপিবির বিচার চান এনসিপি নেতা তুহিন

আরিফুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত
আরিফুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেছেন, ১৯৭৫ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেখ মুজিবের সঙ্গে এ দেশে একদলীয় বাকশাল কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে। এ জন্য আওয়ামী লীগের পাশাপাশি সিপিবিকেও মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে।

সোমবার (১২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, একাত্তর প্রশ্নে স্বাধীনতার বিরোধিতার জন্য বামদের অবশ্যই ক্ষমা চাইতে হইবে। ওরা রাজাকার হিসেবে ধর্মপ্রাণ মুসলমান ও দাড়ি-টুপিওয়ালাদের প্রতিষ্ঠিত করার জন্য সিপিবিসহ তার কালচারাল উইং যে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, এ জন্য তাদের ক্ষমা চাইতে হইবে।

তিনি আরও লেখেন, ১৯৭৫ সালে সিপিবি শেখ মুজিবের সঙ্গে এ দেশে একদলীয় বাকশাল কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে। বিরোধী মতকে দমন করে এবং হাজার হাজার বাকশালবিরোধীকে খুন করে। এ জন্য আওয়ামী লীগের পাশাপাশি সিপিবিকেও মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে।

তুহিন লেখেন, কথা পরিষ্কার। একাত্তর আমাদের শিকড়। তাই একাত্তরে যারা বিরোধিতা করেছে এবং এর পরবর্তী সময়ে যারা এর চেতনাকে শেষ করেছে সবাই সমান অপরাধী। বাকশাল সিপিবির বিচার চাই। স্বাধীনতাবিরোধী বামদের বিচার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X