চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইউনূস কার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন : এমএম আকাশ

চট্টগ্রামে সিপিবির জেলা সম্মেলনে বক্তব্য দেন ড. এমএম আকাশ। ছবি : কালবেলা
চট্টগ্রামে সিপিবির জেলা সম্মেলনে বক্তব্য দেন ড. এমএম আকাশ। ছবি : কালবেলা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এমএম আকাশ বলেছেন, ‘সরকার সংস্কারের নামে সাত হাজার পৃষ্ঠার দলিল রচনা করেছে। এ অবস্থায় মানুষ নির্বাচন নিয়ে হতাশ। প্রশ্ন উঠেছে, ইউনূস কার জন্য, কোন অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন?’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা সম্মেলনের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আকাশ ইউনূসের লন্ডন যাত্রার প্রসঙ্গ টেনে বলেন, ‘তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বললেন। বোঝা যায়, তিনি স্বেচ্ছায় নির্বাচন দিতে চান না, চাপে পড়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। উনি যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন, সেখান থেকে কীভাবে নামবেন, বুঝতে পারছেন না।’

ড. ইউনূসকে উদ্দেশ করে সিপিবির এ নেতা সরাসরি বলেন, ‘আপনাকে দিয়ে আর কিছু হবে না। সংস্কার, বিচার নিয়ে আপনার কর্মকাণ্ড মানুষের মধ্যে আশা জাগাতে পারছে না। বরং টালবাহানা না করে নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নেমে যান। সেটা আপনার জন্যও মঙ্গল, দেশের জন্যও, জাতির জন্যও মঙ্গল।’

ড. এমএম আকাশ বলেন, শেখ হাসিনার পতনের পর ছাত্রদের ইচ্ছায় অধ্যাপক ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় দেশের রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছিল। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, ‘আপনি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দিন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইউনূস সেই পথে যাননি। তিনি অপ্রত্যক্ষভাবে রাজনৈতিক দল বানানোর কৌশল নিলেন, বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন, করিডোর দেওয়ার উদ্যোগ নিলেন।

অনুষ্ঠানে জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা পতাকা উত্তোলন করেন, সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

উদ্বোধনী সমাবেশ শেষে লাল পতাকার মিছিল বের হয়। এরপর নগরীর কাজীর দেউড়ি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X