কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির মধ্যেই ব্র্যাকের শিক্ষার্থীদের গণমিছিল

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গণমিছিল। ছবি : সংগৃহীত
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গণমিছিল। ছবি : সংগৃহীত

বৃষ্টির মধ্যেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর আফতাবনগরে শিক্ষার্থীদের এই গণমিছিল শুরু হয়।

জানা যায়, শিক্ষার্থীদের গণমিছিলটি রামপুরা ব্রিজ ঘুরে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা ব্রিজ হয়ে দুপুর ১২টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রদের মিছিল ঘিরে পুলিশের একটি দলকে নিরাপত্তা দিতে দেখা যায়। পুলিশ সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে গণমিছিলের সামনে ও পেছনে অবস্থান নিয়ে চলতে থাকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এসেছেন। যেন কোনো দুষ্কৃতকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।

এর আগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে মিছিল করে তারা। এ সময় মিছিলের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

বেলা ১১টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X