কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহর রহমতে আমি বেঁচে ফিরেছি : জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ১৫ দিন পর দেশে ফিরেছেন। তিনি কোটাবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (৩ আগস্ট) সকালে জাহাঙ্গীর আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

জাহাঙ্গীর আলমকে স্বাগত জানাতে বিমানবন্দর, আব্দুল্লাপুর ও টঙ্গী এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। পরে বিশাল মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা সহকারে নিরাপত্তা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাকে গাজীপুরের ছয়দানাস্থ বাসভবনে নিয়ে আসা হয়। টঙ্গী থেকে তার বাসভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান। জাহাঙ্গীর আলম তার বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, আমাকে হত্যার জন্য উত্তরায় আমার ওপর হামলা করা হয়েছিল। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে ফিরেছি। আমি মায়ের কোলে ফিরে এসেছি। আমি আহত হওয়ার পর এবং আমার মা মেয়র জায়েদা খাতুনের বাড়িতে মামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা এবং গাজীপুরবাসী সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার ওপর ও বাড়িতে হামলা করেছে এবং আমার কর্মী জুয়েল মোল্লাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এরপর জাহাঙ্গীর আলম বিমানবন্দর থেকে সরাসরি তার কর্মী হামিদুল ইসলাম জুয়েল মোল্লার বাড়িতে যান। সেখানে তিনি জুয়েল মোল্লার কবর জিয়ারত করেন। পরে তিনি জুয়েলের বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X