কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির লড়াই ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’ রূপ লাভ করেছে : রব

আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আত্মসাৎ করেছিল তাদের বিরুদ্ধে লড়াই আজ ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’ রূপ লাভ করেছে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে ’৭১ ও ’২৪ এর চেতনায় বিনির্মাণ করতে হবে।

শনিবার (০৩ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে আ স ম রব বলেন, অবিচার, বৈষম্য ও অপশাসনের বিরুদ্ধে এক নতুন বাংলাদেশের উত্থান ঘটেছে; বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক নতুন জাগরণ ঘটেছে। ন্যায্যতার শাশ্বত বিধান লঙ্ঘন এবং সাংবিধানিক অধিকার তথা গণতন্ত্র থেকে জনগণকে বঞ্চিত করায় সমগ্র দেশজুড়ে মুক্তিকামী মানুষের ‘গণজাগরণ’ সৃষ্টি হয়েছে। ছাত্রদের সংগ্রামের সাথে শিক্ষক, জনতা, শ্রমিক, আইনজীবী, ডাক্তার, প্রকৌশলীসহ সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

তিনি বলেন, প্রতিদিন আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে আর জনগণ হাত-পা গুটিয়ে বসে থাকবে, এই দিন শেষ হয়ে গেছে। কারণ সংগ্রাম এবং প্রতিরোধের গতিবেগ প্রতিদিন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে।

জেএসডির সভাপতি বলেন, এই গণজাগরণে শত শত ছাত্র-জনতা খুন হয়েছে, হাজার হাজার গুলিবিদ্ধ হয়েছে, ঘরের ভেতরও গুলিতে নিহত হচ্ছে শিশু। আন্দোলন-লড়াইয়ে যারা প্রাণ দিয়েছে এবং বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার সাথে সংগ্রাম এগিয়ে নিচ্ছে তারা সবাই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। ছাত্র-জনতার আন্দোলনের মৌলিক তাৎপর্য উপেক্ষা করে মিথ্যা বয়ান উত্থাপনের মাধ্যমে শুধু নির্বিচারে গুলি করে আন্দোলন স্তব্ধ করতে চাইলে সংঘাত এবং রক্তপাত অনিবার্য হয়ে পড়বে।

বিবৃতিতে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী এবং শ্রমিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন লড়াইকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X