কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

১৯ দিন পর খুলল বিএনপি কার্যালয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। পুরোনো ছবি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। পুরোনো ছবি

উনিশ দিন তালাবদ্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (০৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় রিপনের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ নেতাকর্মীরা ছিলেন।

বিএনপি কার্যালয়ের একজন স্টাফ কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি কার্যালয়ে পরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানিসহ নির্বাহী কমিটির অনেক সদস্য যান।

গত ১৬ জুলাই রাতে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান শেষে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, বিএনপি কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র এবং ৫০০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওই অভিযানের পর থেকে বন্ধ থাকে বিএনপি কার্যালয়। এর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সেদিনের সংঘাতে প্রাণহানিও ঘটে। ওইদিনই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আড়াই মাস বন্ধ থাকার পর ১১ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X