কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের জন্য জরুরি নির্দেশনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরের দিকে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতি তিন দফা নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশনাসমূহ হলো- ১। স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের প্রত্যেক ইউনিটকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে সমন্বয় করে প্রতিদিন মিছিল মিটিংয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি চলমান রাখতে হবে।

২। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সকল প্রকার মান, অভিমান, রাগ, ক্ষোভ পরিহার করে ধৈর্যের সঙ্গে রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে।

৩। দল-মত, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে যেকোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধ্যানুযায়ী সহযোগিতা করা, সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার বিশৃঙ্খলা, জনগণ ও রাষ্ট্রের ক্ষতিসাধন করা অথবা ব্যক্তিগত নৈতিক স্খলনজনিত অপরাধের কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সকল নেতাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধ জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X