কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে : ইউট্যাব

ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে জাতিকে অন্ধকারে রেখেই সোমবার (৫ আগস্ট) দুপুরে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার স্বতস্ফূর্ত গণঅভ্যুত্থানে সন্তুষ্টি প্রকাশ করে ছাত্র-জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে অতিদ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনে শত শত মানুষের রক্তের সিঁড়ি বেয়ে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটি জনগণের বিজয়। এখন আমাদের আহ্বান থাকবে- অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার পূর্বে সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে।

নেতৃদ্বয় ছাত্র-জনতাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সবাই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন। যার যার স্থানে থেকে সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশপ্রেমিক জনতার নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দিবেন না। সকলে উদ্ভূত পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X