কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে লাদেন আখ্যা দিলেন নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত

বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ লীগের যৌথ আয়োজনের শান্তি সমাবেশে তিনি এ আখ্যা দেন।

তারেক রহমানকে ইঙ্গিত করে নানক বলেন, লন্ডনে বসে সন্ত্রাসের হুমকি দেন। তারেক এখন লাদেন রহমান হয়েছেন। আর লন্ডন থেকে প্রসাদসম বাড়িতে বসে বাংলাদেশে চাঁদাবাজি করে বাংলাদেশকেই রণক্ষেত্রে পরিণত করবেন। লন্ডনে বসে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন। আর সে পালিয়ে গিয়ে লন্ডনে যে বসবাস করে, কোথা থেকে এলো সে টাকা। আপনারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না, করতে চাইলে যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ রাজপথে রুখে দিবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যত সন্নিকটে আসে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা গণতান্ত্রিক পন্থা বাদ দিয়ে একটি ভুতুড়ে সরকার কায়েম করতে চায়। বিএনপির নেতারা গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের জন্ম হয়েছিল সামরিক ছাউনিতে। জিয়ার পকেট থেকে বিএনপির জন্ম হয়েছিল। বিএনপির নেতা জিয়ার রহমান কারফিউ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

তিনি বলেন, সামরিক জান্তা জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। ওরা বলে গণতন্ত্র ও মানবাধিকারের কথা। ভুলে গেলে চলবে না হিন্দুরা নৌকায় ভোট দেয় বলে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে বিএনপি। অথচ তারা আমাদের বলে গণতন্ত্রের কথা।

বিএনপি রাস্তায় নামলে দেশের মানুষ আতঙ্কিত হয়ে যায় মন্তব্য করে নানক বলেন, ২০১৪ সালে নির্বাচন বয়কটের নামে রাস্তা-গাছপালা, রেললাইন উপড়ে ফেলেছিল তারা। হিন্দুরা নৌকায় ভোট দেয়, এজন্য ২০০১ সালে এরা হিন্দুদের বাড়ি লুটপাট করেছে।

নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, সামনেই শোকের মাস আগস্ট। আমাদের মনে রাখতে হবে, আগস্ট এলেই ওই পরাজিত শক্তি, ওই খুনিরা রক্ত পিপাসু হয়ে ওঠে। ওই খুনিদের থেকে সতর্ক থাকতে হবে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X