কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে: ইউট্যাব

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ায় তাকে স্বাগত, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার (৯ আগস্ট) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ছদ্মবেশে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল। ফলে গণতন্ত্রহীন হয়ে যায় বাংলাদেশ। ছাত্র-জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। উদ্ভূত পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

নেতারা বলেন, বাংলাদেশের তরুণ ছাত্র-শিক্ষক ও জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরপর সরকারের শূন্যতা সৃষ্টি হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এটি একটি খুশির খবর। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি।

তারা প্রত্যাশা করেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা নিয়ন্ত্রণে এনে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিগত প্রায় ১৬ বছরে হাসিনা সরকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। মত প্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার এবং মানবাধিকার হরণ করেছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছে। একের পর এক ভুল সিদ্ধান্তে দেশের শিক্ষাব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দেশের এমন দুঃসময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। আমরা মনে করি সরকারের সামনে নানা চ্যালেঞ্জ আছে। তবে ড. মুহাম্মদ ইউনূসের মতো দক্ষ ও যোগ্য ব্যক্তির নেতৃত্বে গঠিত নতুন সরকার যথাযথ পরিকল্পনা নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে এসব সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ নেবে। একইসঙ্গে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার এবং জনগণের সার্বিক প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ছাত্র-জনতাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সবাই সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন। যার যার স্থানে থেকে সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশপ্রেমিক জনতার নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দিবেন না। সবাই উদ্ভূত পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা এবং নতুন সরকারকে সহযোগিতা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X