কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
নড়াইলে যুবলীগ কর্মী আজাদ হত্যা

আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না

শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নড়াইলে বিএনপি-জামায়াতের হত্যার শিকার যুবলীগ কর্মী আজাদ শেখের ভাই সাজ্জাদ শেখ। ছবি: সংগৃহীত
শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নড়াইলে বিএনপি-জামায়াতের হত্যার শিকার যুবলীগ কর্মী আজাদ শেখের ভাই সাজ্জাদ শেখ। ছবি: সংগৃহীত

নড়াইলে বিএনপি-জামায়াতের হত্যার শিকার যুবলীগ কর্মী আজাদ শেখের ভাই সাজ্জাদ শেখ বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি হলো অপরাজনীতি, আমরা এই অপরাজনীতি আর দেখতে চাই না। আমরা আমাদের আর কোনো ভাইকে হারাতে চাই না। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে এই অপরাজনীতি ও অপশক্তিকে দাফন করব।

শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ আয়োজনের শান্তির সমাবেশে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় পিরোলী মহসিন মোড়ে প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের নৃশংস হামলায় নিহত হন আজাদ শেখ।

এই মামলার বিচার যেন দ্রুতবিচার আইনে সম্পন্ন হয় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে সাজ্জাদ বলেন, স্বজন হারানোর যন্ত্রণা সেই বুঝে যে স্বজন হারিয়েছে। ১৯৭৫ সালে স্বজন হারিয়েছেন শেখ হাসিনা, তিনিই বুঝেন স্বজন হারানোর বেদনা।

কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দিয়ে সাজ্জাদ বলেন, তারুণ্যের সমাবেশ থেকে সবাই ফিরে এসেছিল আমার ভাইও ফিরেছিল কিন্তু জীবিত না, লাশ হয়ে। ওঁৎ পেতে থাকা জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল আমার ভাইকে।

তিনি আরও বলেন, বাবার অপেক্ষায় ছিল তার সন্তানেরা। ছোট সন্তানের বয়স একবছর। সে এখনো বুঝে না বাবা কি জিনিস। এতিম হয়েছে ভাইয়ের সন্তান। ভাবি হয়েছে বিধবা। বাবা-মা হয়েছে সন্তানহারা। আমি হারিয়েছি আমার ভাইকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X