কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার অপতৎপরতা চলছে’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভা। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভা। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ ও কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতা চলছে। এর বিরুদ্ধে ছাত্র-জনতাকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে। এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সরকার গণজাগরণ-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে।

শনিবার (১০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্তরা যে নৈরাজ্য, লুটপাট ও দখলদারিত্ব শুরু করেছে- অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভার শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানের হাজারও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন,সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম, শাহীন আলম, আইয়ুব আলী, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X