কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্বৃত্ত-সুযোগ সন্ধানীদের রুখে দাঁড়ান’

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরে অবস্থানরত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরে অবস্থানরত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। ছবি : কালবেলা

‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্বৃত্ত ও সুযোগ সন্ধানীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। রোববার (১১ আগস্ট) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরে অবস্থানরত নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তারা।

এ সময় নেতারা দেশের কিছু এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাটে হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এই দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে। ইতোমধ্যে বাম জোটের নেতাকর্মীরা স্থানীয় প্রগতিশীল ও গণতন্ত্রমনা মানুষকে সঙ্গে নিয়ে এই হামলা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় পাহারাদারের ভূমিকা পালন করছে।

বাম নেতারা বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। একই সঙ্গে যারা হামলা পরিচালনা করেছে তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।

নেতারা বলেন, এ দেশ সবার। ধর্মীয় পরিচয় বা জাতিগত পরিচয়ে কোনো মানুষের ওপরে আক্রমণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতেই হবে। নেতারা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মাক্সবাদী) সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, কাজল দেবনাথ, মনীন্দ্র কুমার নাথসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১১

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১২

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৩

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৪

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৫

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৬

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৭

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৮

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৯

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

২০
X