কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দখলদারি-লুটতরাজের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : আমিনুল হক 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, কিছু দুষ্কৃতকারী, কিছু নব্যবিএনপি- তারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপির নামে বদনামের অপচেষ্টা চালাচ্ছে। এই লোকগুলোই লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিশৃঙ্খলা তৈরি করছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নব্যবিএনপি হিসেবে বিএনপির বদনামের চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে এ ধরনের কাজ কেউ করতে না পারেন। আর কেউ করার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ বা সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিবেন না। দুষ্কৃতকারী বিএনপির লোক হলে তাকেও পুলিশে দিতে হবে। কেননা, চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি।

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার পাশে সাদিক এগ্রোর নামে দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল হক এসব কথা বলেন। সাদিক এগ্রোর বিষয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, এটা যেহেতু সরকারি জায়গা, সরকারই এর দায়িত্ব নেবে। এখানে কোনো রকম প্রতিষ্ঠান, কোনো স্থাপনা তৈরি করা যাবে না। যেভাবে আছে, সেভাবেই থাকবে। এটা সম্পূর্ণ সরকার পরিচালনা করবে। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে আমরা একটি স্বচ্ছ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই না, বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটুক বা স্বৈরাচারের উৎপত্তি ঘটুক। সেই লক্ষ্য নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা চেষ্টা করছি।

তিনি আরও বলেন, যেখানে চাঁদাবাজির কথা শুনছি- লুটতরাজের কথা শুনছি, সেখানেই সশরীরে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতিটা থানায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এ ধরনের কোনো চাঁদাবাজি-দখলদারিত্ব চলবে না।

তারা একটা দুর্নীতিমুক্ত-স্বৈরাচারমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চান দাবি করে আমিনুল হক বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো ছাত্র ভাইকে গুলি করে হত্যা করা হবে না, কোনো মানুষকে গুলি করে হত্যা করা হবে না, গুম করা হবে না। এই ধরনের একটি স্বাধীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এ জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপর আমিনুল হক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন থানায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান ও বিক্ষোভ মিছিলে যোগ দেন। অবস্থান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের অধীন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X