কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল। ছবি : কালবেলা
নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হামলা-আক্রমণের প্রতিবাদে জোটটির উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ নেতারা।

সমাবেশে মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকতে সরকার দমনপীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু দমনপীড়ন করে শেষ রক্ষা হবে না।

তারা বলেন, বিরোধীদলের শান্তিপূর্ণ অবস্থানে সরকার ও সরকারি দল যেভাবে হামলা-আক্রমণ করেছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে- তা সরকার ও সরকারি দলের চরম বেসামাল অবস্থার প্রমাণ। গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে- সরকার ও সরকারি দলকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।

নেতারা অনতিবিলম্বে শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

বিক্ষোভ সমাবেশের পর মঞ্চের নেতাকর্মীদের একটি প্রতিবাদী মশাল মিছিল তোপখানা রোড, বিজয়নগর হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X