কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী প্রেতাত্মারা আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে : আমিনুল হক

উত্তরখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
উত্তরখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সব সেক্টরে এমনভাবে রাজনীতিকরণ ও দলীয়করণ করেছে যে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না, আমরা সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ সেটা তারা অনুভব করতে পেরেছে। আমরা ১৯৭১ সালের যুদ্ধ দেখেনি বা এই নতুন প্রজন্মের যারা ছাত্র-জনতা যুদ্ধ দেখেনি, আমরা এখন বুঝতে পারছি- স্বাধীনতার মর্ম কতটুকু, এর মূল্যই বা কতটুকু।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরখানে উত্তরখান থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিহত উত্তরখান থানার ৪৪ নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক জুবায়ের রহমানসহ শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল হয়।

আমিনুল হক বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পরে আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন, আজকে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলা হয়েছে। আমরা আর কোনো মানবাধিকার লুণ্ঠিত হউক- সেই কাজ দেখতে চাই না। আমরা চাই- বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা-স্বপ্ন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হউক, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হউক- সেই সরকার বাংলাদেশের জনগণের কথামতো চলবে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের কিছু যড়যন্ত্রকারী প্রেতাত্মারা আপনাদের অনেককে ঢাল বানিয়ে এখন নব্য বিএনপি তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারাই এই ধরনের নব্য বিএনপিকে সুযোগ করে দিবেন, তাদের বাংলাদেশে বিএনপির রাজনীতি করার সুযোগ থাকবে না বা যোগ্যতা থাকবে না।

তিনি বলেন, দলের পদধারী হয়েও বিগত আন্দোলন-সংগ্রামে অনেকে মাঠে ছিলেন না। কিন্তু যারা আন্দোলন-সংগ্রাম করেছে তাদের চেয়ে এখন তারাই বেশি একটিভ হয়ে গেছে। যারা মাঠে কাজ করেনিম তারা এখন বেশি সিরিয়াস। আমরা এই বিষয়টি খেয়াল রাখছি।

দোয়া মাহফিলে নিহত জুবায়ের রহমানের বাবা সবুর বেপারি কান্নাভরা কণ্ঠে বক্তব্য রাখেন। আমিনুল হক তার বক্তব্য শুনেন এবং শহীদ জুবায়েরসহ সদ্য গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, আখতার হোসেন, হাজী মোস্তফা জামান, মহানগরের সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা, হাজী মো. ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, তহিরুল ইসলাম তুহিন, শাহ আলম, জাহাঙ্গীর মোল্লা, মোজাম্মেল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X