কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

পঙ্গু হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের পাশে এবি পার্টি

জাতীয় অর্থোপেডিক্স ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানে আহতদের পাশে এবি পার্টির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
জাতীয় অর্থোপেডিক্স ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানে আহতদের পাশে এবি পার্টির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (১৮ আগস্ট) এবি পার্টির একটি প্রতিনিধি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক্স ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) যান।

হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপ-আলোচনায শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বিএম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, আনোয়ার ফারুক, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, যুগ্ম সদস্যসচিব সুমাইয়া শারমিন ফারহানা, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন তানভীরসহ কেন্দ্রীয় নেতারা। মঞ্জু বলেন, আহতদের অবস্থা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি খারাপ। হাসপাতালে হাত, পা, বুকে গুলিবিদ্ধদের কাতর আহাজারিতে চোখের পানি আটকে রাখা কঠিন। চিকিৎসকরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজে এসে রোগীদের খোঁজখবর নিয়েছেন, তাদের চিকিৎসার সার্বিক দায়ভার গ্রহণ করার কথা বলেছেন।

মঞ্জু বলেন, আহত পঙ্গুরা নতুন বাংলাদেশে সৃষ্টির নায়ক, তাদের চিকিৎসা ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু আহতদের সহায়তা করার চেষ্টা করেছি। শুরু থেকেই দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার এর নেতৃত্বে চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে সার্বিকভাবে সমন্বয় কাজ চলমান আছে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা, রাস্তা পরিষ্কার, বিপ্লবের গ্রাফিতি অংকনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ হলো হাসপাতালে যেসকল লাশ ও আহতরা আছে তাদের প্রতি মানবিক দায়িত্ব পালন করা। তিনি আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠনের জন্য ছাত্রদের প্রতি পরামর্শ দেন।

ডা. আব্দুল ওহাব মিনার বলেন, আমরা আন্দোলনের শুরু থেকেই প্রতিটা হাসপাতালে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখার চেষ্টা করেছি। আজ সকালে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে সংরক্ষিত বেওয়ারিশ লাশগুলো শনাক্তকরণে সংবাদ কর্মী ভাইবোনদের সহায়তায় তাদের পরিবারের কাছে পৌছানোর চেষ্টা চালিয়েছি। এখন আমরা পঙ্গু হাসপাতালে আছি। মানুষের সেবা ও অধিকার আদায়ে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X