স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জোতার মৃত্যু মানতে পারছেন না রোনালদো

জোতা ও রোনালদো। ছবি : সংগৃহীত
জোতা ও রোনালদো। ছবি : সংগৃহীত

মাত্র ক’দিন আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দিয়োগো জোতা। বিয়ে করেছিলেন ভালোবাসার মানুষকে, সামনে ছিল অনন্ত সম্ভাবনার পথ। কিন্তু ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্ন, সেই হাসি থেমে গেল এক চিরস্থায়ী নীরবতায়। জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ফুটবল বিশ্ব। আর সেই শোক যেন অন্তর থেকে গলা আটকে দিয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।

জাতীয় দলের হয়ে দীর্ঘদিন জোতার সতীর্থ ছিলেন রোনালদো। সেই সম্পর্কের স্মৃতিচারণ করে রোনালদো নিজের সামাজিক মাধ্যমে লেখেন,

‘এটা মেনে নেওয়া যায় না, ঠিক তখনই যখন তোমার জীবন নতুনভাবে শুরু হচ্ছিল। দিয়োগো সবসময় আমাদের সঙ্গে থাকবে।’

রোনালদো আরও বলেন, ‘তোমার পরিবারের প্রতি আমার সমবেদনা। এই দুঃসহ সময় পেরিয়ে ওঠার জন্য আমি তাদের অশেষ শক্তি কামনা করছি।’

জোতার হঠাৎ বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে শোকের স্রোত। ইউরোপের প্রায় সব ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট সবাই। জোতা ছিলেন শুধু একজন প্রতিভাবান ফুটবলারই নন, দলের প্রাণ, ড্রেসিংরুমের প্রিয় মানুষ। সতীর্থ থেকে প্রতিপক্ষ—সবার চোখেই তিনি ছিলেন সম্মানিত।

২৮ বছর বয়সেই থেমে গেল জোতার জীবন। জাতীয় দলের হয়ে পর্তুগালের জার্সিতে এবং লিভারপুলের হয়ে ক্লাব ফুটবলে তিনি যে উজ্জ্বল অধ্যায় লিখে গেছেন, তা রয়ে যাবে ভক্তদের হৃদয়ে।

জোতার মতো হাস্যোজ্জ্বল, নিবেদিতপ্রাণ একজন তারকা এভাবে চলে যেতে পারে—তা মানতেই পারছেন না রোনালদো। হয়তো ফুটবলও পারছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X