ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় পা হারালেন সংবাদ পাঠিকা

সংবাদ পাঠিকা মনি চৌধুরী। ছবি : সংগৃহীত
সংবাদ পাঠিকা মনি চৌধুরী। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাটবাজারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫)।

দুর্ঘটনায় তিনি একটি পা হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে।

মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহিউদ্দিন চৌধুরীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সংবাদ পাঠিকা মনি চৌধুরী সকালে তার ভাইয়ের মোটরসাইকেলে চড়ে বেতার কেন্দ্রে যাচ্ছিলেন। সালান্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের নিচে তার পা পিষ্ট হয়। এসময় সেখানেই একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান কালবেলাকে বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X