সম্পাদকীয়
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গণআন্দোলনে আহত ছাত্রদল নেতা ইমনের মৃত্যু

গণআন্দোলনে আহত ছাত্রদল নেতা ইমনের মৃত্যু। ছবি : কালবেলা
গণআন্দোলনে আহত ছাত্রদল নেতা ইমনের মৃত্যু। ছবি : কালবেলা

গত কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ৪ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন তিনি।

আজ রোববার (১৮ আগস্ট) সকালে আজ সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, টাঙ্গাইল জেলা শাখার অধীনস্থ গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. ইমন মিয়া। গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে তিনি গুলিবিদ্ধ হন। গত কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় মৃত্যুবরণ করেন।

ছাত্র-জনতার এই গণআন্দোলনে স্বৈরাচারের নির্বিচার গণহত্যায় মৃত্যুর মিছিলে সর্বশেষ নাম মো. ইমন মিয়া। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ও দেশপ্রেমিক একজন মেধাবী তরুণ হিসেবে তিনি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন। জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে মো. ইমন মিয়া জীবনের শেষসীমা পর্যন্ত ন্যায্যতার আন্দোলনে ও দেশমাতৃকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভূমিকা পালন করে গেছে। জীবন দিয়ে শহীদ ইমন দেশমাতৃকার প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রমাণ করে গেল।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুম মো. ইমন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X