স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জোতার মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে যা জানা গেল

দিয়েগো জোতা। ছবি : সংগৃহীত
দিয়েগো জোতা। ছবি : সংগৃহীত

ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ফুটবল তারকা দিয়োগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের জামোরা প্রদেশের রিয়াস বাজাস হাইওয়েতে বৃহস্পতিবার স্প্যানিশ সময় ভোররাতে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

২৮ বছর বয়সী লিভারপুল ফরোয়ার্ড জোতা ও তার ২৫ বছর বয়সী ভাই আন্দ্রে একটি ভাড়া করা ল্যাম্বোরগিনি গাড়িতে করে বেনাভেন্তের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে কিলোমিটার ৬৫ এলাকায় ওভারটেক করার সময় হঠাৎ গাড়ির এক বা একাধিক চাকা বিস্ফোরিত হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায় গাড়িটিতে।

রিয়োনেগ্রো দেল পুয়েন্তে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। জরুরি চিকিৎসা দল গিয়ে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

জামোরার সরকারি উপপ্রতিনিধি কার্যালয় জানিয়েছে, গাড়িটির জিপিএস ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, অতিরিক্ত গতিও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে।

এক প্রত্যক্ষদর্শীর ফোন কলের মাধ্যমে ১-১-২ নম্বরে প্রথম বিপদের সংকেত পৌঁছে। এরপর জামোরা ট্রাফিক পুলিশ, প্রাদেশিক দমকল বাহিনী ও সাকিল (SACYL) ইমার্জেন্সি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মম্বুয়ে হেলথ সেন্টার থেকেও প্রাথমিক চিকিৎসা দল পাঠানো হয়, তবে ততক্ষণে সব শেষ।

ঘটনাস্থলেই পুলিশের কাছে একটি আত্মীয় জানান, দুই ভাই বেনাভেন্তে পৌঁছায়নি—সেই সূত্র ধরেই উদ্ধার হওয়া পাসপোর্ট ও কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায়, নিহত দু’জন হলেন পর্তুগিজ জাতীয় দলের ফুটবলার দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা।

ফুটবল বিশ্বে ইতোমধ্যেই শোকবার্তা জানাচ্ছে ক্লাব, সতীর্থ ও সমর্থকেরা। জোতা দীর্ঘদিন ধরেই ইংলিশ ক্লাব লিভারপুল ও পর্তুগিজ জাতীয় দলে অন্যতম ভরসার নাম ছিলেন। ভাই আন্দ্রেও পেশাদার ফুটবলে যুক্ত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X