কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন বিপদে ইরান

ইরানের অস্ত্র প্রদর্শন। ছবি : সংগৃহীত
ইরানের অস্ত্র প্রদর্শন। ছবি : সংগৃহীত

নতুন বিপদে পড়তে যাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এবার সশস্ত্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে বেলজিয়াম। এক গুপ্তচরের মৃত্যুদণ্ডাদেশের জেরে এ খড়্গ আসতে চলেছে। দেশটি সফল হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর বিধিনিষেধে পড়বে আইআরজিসি।

ইরান ইন্টারন্যাশনাল জানায়, বেলজিয়ামের সংসদীয় কমিটি ইউরোপীয় ইউনিয়নকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এমপি দারিয়া সাফাই বুধবার (২ জুলাই) এ তথ্য জানান।

ইরানি বংশোদ্ভূত আইনপ্রণেতা সাফাই বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ দমন-পীড়নে আইআরজিসিকে দায়ী করার জন্য তার দীর্ঘস্থায়ী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। বেলজিয়াম ইউরোপের প্রথম দেশগুলোর মধ্যে একটি, যারা স্পষ্টভাবে এই পদক্ষেপ নিয়েছে।

এক্স-এ তিনি আরও বলেন, প্রস্তাবে আহমদরেজা জালালির নিঃশর্ত এবং তাৎক্ষণিক মুক্তি এবং ইরানের কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত মৃত্যুদণ্ড বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।

সুইডিশ-ইরানি শিক্ষাবিদ জালালিকে ২০১৬ সালে ইরানে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরের বছর ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। এপ্রিল মাসে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তার অবনতিশীল স্বাস্থ্য এবং কঠোর কারাগারের অবস্থার কথা উল্লেখ করে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান।

সাফাই দুই বছরেরও বেশি সময় আগে এ প্রস্তাবটি উত্থাপন করেছিলেন এবং এর আগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিবের সমর্থন পেয়েছিলেন। তিনি বলেন, বেলজিয়াম ইইউ নিষেধাজ্ঞা ব্যবস্থায় আইআরজিসিকে অন্তর্ভুক্ত করার পক্ষে সমর্থন দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X