কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কী বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেন সারজিস আলম। পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ করেন।

সারজিস লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর-বালু দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়।

তিনি লেখেন, আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী গিয়ে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়! জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে।

সারজিস লেখেন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কীভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপিপ্রত্যাশী তার মদদে এসব হচ্ছে।

তিনি আরও লেখেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদের কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা; জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা এখন দেখার অপেক্ষায়।

এনসিপির এই নেতা লেখেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X