কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ চায় গণঅধিকার পরিষদ : শাকিল

শাকিল উজ্জামান। ছবি : সংগৃহীত
শাকিল উজ্জামান। ছবি : সংগৃহীত

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইনে পরিবর্তন আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভায় এ দাবি জানান দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

শাকিল উজ্জামান বলেন, মামলার জট কমানো এবং বিচারপ্রার্থীদের বিচার প্রক্রিয়া সহজলভ্য করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানাচ্ছে। তিনি উল্লেখ করেন, পঞ্চগড়ের মতো দূরবর্তী এলাকার একজন অসহায় মানুষের পক্ষে ঢাকায় এসে মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ গঠিত হলে মামলার জট কমবে।

তিনি আরও বলেন, জনগণ যেন সহজেই আইনের মাধ্যমে বিচার পায়, তার জন্য রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো বিকল্প নেই।

শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ মনে করে বিগত সময়ে ক্ষমতাসীন সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার করেছে। একই অপরাধীকে একাধিকবার ক্ষমা প্রদর্শনের ঘটনাও দেখা গেছে, যা দেশের আইনের শাসনের ধারণাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ প্রস্তাব করেছে, ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটি বোর্ড অথবা কমিটি আইনের মাধ্যমে গঠন করা হোক। এই বোর্ড বা কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, যা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধে সহায়ক হবে বলে মনে করে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X