বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি না’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা বলেছেন, ৩১ ডিসেম্বর আমরা জুলাই চার্টার বা সনদ পাওয়ার একটা সম্ভাবনা পাই; কিন্তু সেটা ভন্ডুল হয়। এরপর সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে 'প্রাগ-তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা'র আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

পরিষ্কারভাবে উমামা বলেন, এই ৫ আগস্টের পর যে ঐক্য হয়, এই ঐক্যে যে স্বপ্ন আমরা দেখি ইন্টেরিম তার ধারেকাছেও নেই। স্পষ্টভাবে বলছি, জুলাই কিংবা জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি না।

জুলাইয়ে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাই কোনো রাজনৈতিক দলের হাতে জুলাই ঘোষণাপত্রের দায়িত্ব দিলে হবে না। এখানে সবার অংশগ্রহণ থাকতে হবে।

উমামা ফাতেমা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি জনগণের আন্দোলন। তাই কেবল রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে নয়, জনগণের রায় নিয়ে, ব্যাপক পরামর্শের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X