কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করুন : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের দাবি করেছে খেলাফত মজলিস।

সোমবার (১৯ আগস্ট) এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান খেলাফতে মজলিস। বিবৃতিতে স্বাক্ষর করেন খেলাফত মজলিসের দপ্তর সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ১৫ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানার বিয়োগান্তক ঘটনাটি যে দেশ ও দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ ছিল তা ভিক্টিমদের কথায় আবারও উঠে এসেছে।

সেদিন ৫৭ জন দেশপ্রেমিক সাহসী সেনা কর্মকর্তা সহ ৭৪ জন সেনা পরিবারের সদস্য ও সাধারণ মানুষ প্রাণ হারান। বাংলাদেশের ইতিহাসে একদিনে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তার নিহতের ঘটনা আর কখনো ঘটেনি।

বিবৃতিতে বলা হয়- স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ক্ষমতার শুরুতেই এ ঘটনা সংঘটিত হয়। যার কারণে প্রকৃত দোষীদের আড়াল করে এতদিন যে তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা সঠিক ছিল না।

এ ঘটনার সঠিক বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক ও সাহসী সেনা কর্মকর্তা চাকরি হারিয়েছেন। অনেক কর্মকর্তা জেল ও নির্যাতনের শিকার হয়েছেন। বিডিআরেরও নির্দোষ অনেক সদস্য চাকরি হারিয়েছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন।

নেতৃদ্বয় বলেন, নির্যাতিতদের পক্ষ থেকে এই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কাছাকাছি আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ এসেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।

অবিলম্বে এই কমিশন গঠন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১০

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১১

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১২

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৩

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৪

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৫

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৬

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৭

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

২০
X