কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেই সঙ্গে তার সন্তান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে দেশের সব ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেখ ফজলুল করিম সেলিমের নিজ নামে অথবা পিতা, মাতা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব সংগ্রহের জন্য আয়কর আইন, ২০২৩ এর ২০০ ধারা অনুযায়ী অনুমতি চাওয়া হয়েছে।

ব্যাংকের এমডিদের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব স্বার্থে আয়কর আইন, ২০২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য তল্লাশির নিমিত্তে এতদ্বারা অনুমতি প্রদান করা হলো।

এর আগে এই কর অঞ্চল থেকে গত সপ্তাহে দেশের সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তল্লাশি করা হয়েছে।

প্রসঙ্গত, শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও বিলুপ্ত ফরিদপুর-১০ আসনের সাবেক সংসদ সদস্য। সর্বশেষ গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X