কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত এলাকা থেকে জামায়াত আমিরের ফেসবুক বার্তা

বন্যার্ত এলাকা পরিদর্শনে জামায়াত আমির। ছবি : কালবেলা
বন্যার্ত এলাকা পরিদর্শনে জামায়াত আমির। ছবি : কালবেলা

ভয়াবহ বন্যার কবলে পড়া বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যাদুর্গত অঞ্চলে কষ্টে থাকা মানুষগুলোর খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বন্যার্ত অঞ্চল পরিদর্শনের পর একটি পোস্ট দিয়েছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন আমিরে জামায়াত। এ সময় স্থানীয় জামায়াতের নেতারা তার সঙ্গে ছিলেন। ‌ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আল আমিনের সীমাহীন মেহেরবানি তার এ গোলামের প্রতি। আজকে ভোর বেলায় বিভিন্ন বাঁধা উপেক্ষা করে ভয়াবহ বন্যার কবলে পড়া বিপর্যস্ত ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি দেখা ও বন্যা দুর্গত অঞ্চলে কষ্টে থাকা মানুষগুলোর কিছুটা খোঁজখবর নেওয়ার তাওফিক আল্লাহ তা’য়ালা দান করেছিলেন।

পরিস্থিতি খুবই ভয়াবহ। মহান আল্লাহর সাহায্যের বড়ই প্রয়োজন। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলা এবং মৌলভীবাজার জেলাসমূহের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে আগামী এক সপ্তাহ বন্যাকবলিত অসহায় মানুষজনকে উদ্ধার ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।

সেই সাথে দেশপ্রেমিক সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি যারাই এই কাজে আত্মনিয়োগ করেছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।

মহান রাব্বুল আল আমিন তার একান্ত দয়ায় আমাদের সম্মিলিত প্রয়াসকে কবুল করুন। আমাদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং এই ক্ষতি পুষিয়ে দিন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১০

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১১

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১২

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৩

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৪

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৫

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৬

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৭

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৮

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৯

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০
X