কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে কী কথা হলো জানালেন আমীর খসরু 

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু । ছবি : কালবেলা
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু । ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কর্মরত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পারস্পরিক সস্পর্ক এবং শ্রদ্ধাবোধ অক্ষুণ্ন রেখে একে অপরের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করেছি।

আমীর খসরু বলেন, এই সাক্ষাতে দ্বি-পাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তা আলোচনায় উঠে এসেছে। মূলত ব্যবসা-বাণিজ্যের ভিত্তি হচ্ছে কম্পারেটিভ অ্যাডভানটেইজের ভিত্তিতে; সুতরাং কম্পারেটিভ অ্যাডভানটেইজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশে অনেক দিন অনুপস্থিত ছিল, আমরা সেটা নিয়ে কাজ করব।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আমীর খসরু বলেন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের জন্য উপকৃত হয় সে বিষয়েও আলোচনা করেছি। এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যে ইনটিগ্রেশনটা দরকার শুধু অর্থনীতি নয়, সব দিক থেকে একটা ইনটিগ্রেশন দরকার, এটা আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X