কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৫:৩২ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিক দলের সদস্য সচিব সবুজকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব মুন্সী বদরুল আলম সবুজ।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব মুন্সী বদরুল আলম সবুজ।

রাজধানীর শান্তিনগর মোড় থেকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব মুন্সী বদরুল আলম সবুজকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে একটি মাইক্রোবাসে করে সবুজকে তুলে নিছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, রাত সাড়ে ১১ টার সময় রাজধানীর শান্তিনগর মোড় থেকে মুন্সী বদরুল আলম সবুজকে একটি মাইক্রোবাসে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়া। এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন রিজভী।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখন তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তখনই এই অবৈধ গণবিচ্ছিন্ন সরকার এগুলো আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম-খুন, মামলা, হামলা, গ্রেফতার এবং গ্রেপ্তারের পর স্বীকার না করার যে অমানবিক ঘৃণ্য খেলায় মেতেছে তা নজিরবিহীন। বর্তমান শাষকগোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এ ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার, যা শুভ লক্ষণ নয়। বিরোধী দলের নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণের চিন্তায় সর্বদা আতঙ্কিত অবস্থায় দিন অতিবাহিত করছে।

আরও পড়ুন: পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ সংবিধান পরিপন্থী

এ সময় অবিলম্বে মুন্সী বদরুল আলম সবুজ এর নি:র্শত মুক্তির জোর দাবি জানান রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X