বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন’

বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ বিজয়ী হলো। শেখ হাসিনা পালানোর চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও তাদের স্বজনরা আল্লাহর কাছে সম্মানিত, শহীদরা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, সারাদেশের ব্যাংকগুলো লুটপাট করে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজেই বলেছেন- তার পিয়ন চারশ কোটি টাকার মালিক, পিয়ন যদি চারশ কোটির মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত হাজার কোটি টাকার মালিক? তার নিজের হাতে অর্থ পাচারের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দীন রোকন ডাকুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন-অর-রশিদ জমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান ও পৌর বিএনপির সদাস্য সচিব শাহিন তালুকদার।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৬ পরিবারের মাঝে ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলায় শহীদ শাওন সিকদার, আব্দুল ওয়াদুদ, রবিউল ফরাজী, আরিফুর রহমান রাসেল, শহীদ মো. সুমন ও মো. সাজিদের স্বজনদের সহায়তা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X