কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে : সারজিস 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

প্রশাসনসহ সব জায়গা থেকে আওয়ামীপন্থিদের উৎখাত করে দেশের পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের ওপর ‘ফ্যাসিস্টদের মদদপুষ্ট’ কতিপয় আনসার সদস্যের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ‘ষড়যন্ত্রকারী’ সাবেক ডিজিসহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসনসহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে, তারপর পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, আমরা আসলে এমন এক সময়ে রাজুতে কথা বলছি, যখন অর্ধশতাধিক আহত ও আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে নেওয়া হয়েছে। অনেকের অপারেশন হয়েছে। আমরা কখনো চাই না আপনারা প্রশ্ন বা সমালোচনা না করে বসে থাকুন। কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে শাসনব্যবস্থা সুষ্ঠু করার জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয়। তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, গতকাল আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে, হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে তাদের সব সুযোগ-সুবিধা রহিত করতে হবে। ১৬ বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থিদের চিহ্নিত করে বিদায় করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেওয়ার পরে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়েছে। তারা জুডিশিয়াল ক্যু করে, কখনো আমলাদের দিয়ে ক্যু করে নানাভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমরা বলে দিতে চাই, এসব ফ্যাসিস্টদের দোসরদের কোনো ষড়যন্ত্র হলে বাংলার ১৮ কোটি মানুষকে নিয়ে একত্রে মোকাবিলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১০

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১১

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১২

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৩

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৪

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৫

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৬

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৭

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৮

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১৯

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

২০
X