কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের পাশে ছাত্রশিবির সেক্রেটারি

ত্রাণসামগ্রী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় ছাত্রশিবির। ছবি : কালবেলা
ত্রাণসামগ্রী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় ছাত্রশিবির। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচং ও চৌদ্দগ্রাম উপজেলার বন্যাকবলিত এলাকায় ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর ও কুমিল্লা জেলা পূর্ব শাখার পক্ষ থেকে ত্রাণসামগ্রী উপহার প্রদান ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম উপস্থিত থেকে ত্রাণ উপহার প্রদান ও চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বানভাসীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। ছাত্রশিবিরের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, পানি, শুকনো খাবার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়।

বন্যার পানিতে সৃষ্ট পানিবাহিত রোগ প্রতিরোধে ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর ও কুমিল্লা জেলা পূর্ব শাখার পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এ ছাড়া, ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শও প্রদান করা হয়। ছাত্রশিবিরের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।

সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বিশ্বাস করি, এই দুর্যোগের সময় সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও যদি মানুষের মুখে হাসি ফেরাতে সহায়তা করতে পারে, তবে আমাদের চেষ্টা সফল।

সেক্রেটারি জেনারেল কুমিল্লা জেলা উত্তরের অন্তর্গত বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর, গোসাইপুর ও কুমিল্লা জেলা পূর্বের অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রাম আশ্রয়কেন্দ্রে ত্রাণকার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মু. শফিউল্লাহ, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক উসামাহ রায়হান, কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আমিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

সম্প্রতি দেশের উত্তর-পূর্বাঞ্চল এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সে পরিস্থিতিতে ছাত্রশিবির বন্যাপীড়িত মানুষের মাঝে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X