কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রশিবির

মেডিকেল ক্যাম্প পরিদর্শনে শিবির সেক্রেটারি। ছবি : কালবেলা
মেডিকেল ক্যাম্প পরিদর্শনে শিবির সেক্রেটারি। ছবি : কালবেলা

বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ সেবা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ আগস্ট) ফেনী শহর শাখা কর্তৃক বন্যাদুগর্ত এলাকায় ত্রাণকার্যক্রম পরিদর্শন করেন শিবির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। এ সময় তিনি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

শিবির সেক্রেটারি জেনারেল বলেন, আপনারা বন্যায় যে কষ্ট পাচ্ছেন, পুরো বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের কষ্ট উপলব্ধি করেছে। বন্যার শুরুর দিকে সমস্ত জেলায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে ছিল। আমরা অত্যন্ত উৎকণ্ঠিত ছিলাম। দেশের মানুষ যার যার জায়গা থেকে আপনাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছে। আমরা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। ছাত্রশিবিরের পক্ষ থেকে ত্রাণকার্যক্রমের পাশাপাশি এ জেলার বন্যাকবলিত প্রত্যেকটা ইউনিয়নে ফ্রি মেডিকেল সেবা চালু থাকবে ইনশাআল্লাহ। সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ হিসেবে আমরা কিছু উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সব দায়িত্বশীল সংগঠন ও ব্যক্তিকে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি।

এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক সফিউল্লাহ, কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X