বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

শুধু চেয়ার পরিবর্তন নয়, আদর্শের পরিবর্তনও দরকার : শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। পুরোনো ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। পুরোনো ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, শুধু চেয়ারের পরিবর্তন হলে হবে না, আদর্শের পরিবর্তনও হতে হবে। আদর্শিক মানুষ যদি চেয়ারে না বসতে পারে তবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর দু-তিনদিন যারা দখল, চাঁদাবাজি ও লুটপাট করেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ চাঁদাবাজ মুক্ত কীভাবে হবে?

ফয়জুল করিম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হক্কানী ওলামাদের বিরোধ ও মতানৈক্য আছে। জামায়াতে ইসলামীর এখন সুবর্ণ সুযোগ মতানৈক্যগুলো মিটিয়ে নেওয়ার। তখন জামায়াতের সঙ্গে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হক্কানী ওলামাদের সঙ্গে মতানৈক্য না মিটাবে, ততক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য নিয়ে দূরত্ব পয়দা হবে।

অনেক দল প্রস্তাব করেছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একবারের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার মতো হয়, আমরা তাকেও দেখতে চাই না।

এর আগে, প্রধান উপদেষ্টার রাজনৈতিক সংলাপে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।

অন্তরর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠক রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X