কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে হবে : মুহাম্মদ সেলিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: কালবেলা

জালিম, ফ্যাসিবাদী ও অবৈধ সরকারকে হটিয়ে নয়া স্বাধীনতার স্বাদ পাওয়া দেশ ও জাতি গঠন এবং কার্যকর রাষ্ট্রীয় সংস্কার করে ক্ষুধা- দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদাবর থানার উদ্যোগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলটির প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য ও আদাবর থানা আমির আল আমিন সবুজের সভাপতিত্বে সুধী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মোহাম্মদপুর জোনের পরিচালক জিয়াউল হাসান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আব্দুল হান্নান, আদাবর থানা সেক্রেটারি আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইতোপূর্বে দেশ ও জাতির সকল ক্রান্তিকালেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ঐতিহাসিক ভূমিকা পালন করে এসেছে। ফ্যাসীবাদ পতনের আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনশক্তিসহ দেশপ্রেমিক ছাত্র-জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই বিজয়ে আমাদের আত্মহারা হওয়ার সুযোগ নেই। কারণ, দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্রকারীরা এখনও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ব্যবসায়ী সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি রোধে ও জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় পালন করতে হবে কার্যকর ভূমিকা। অন্যথায় আমরা বিজয় ধরে রাখতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১১

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১২

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৩

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৪

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৫

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৬

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৭

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৮

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১৯

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

২০
X