কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক : রিজভী

বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ  এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেন রিজভী। ছবি : কালবেলা
বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ  এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেন রিজভী। ছবি : কালবেলা

বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে নিহত রিক্সাশালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,'একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার।

কিন্ত আমাদের উদ্বেগের বিষয় হলো যে আমাদের মধ্যে আশঙ্কার তৈরি করেছে কারণ তিনি বলেছেন রাশিয়া,ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশে তো কোন যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ-আন্দোলনের মাধ্যমে এখানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এটা আমাদের নিজেদের বিষয়। আমাদের উপর দানব চেপে বসে ছিল,তারা আমাদের রক্ত চুষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই দানব সরকারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করে পরাজিত করেছে।

গণ আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। তিনি বলেন এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান।বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।

রাজনাথ সিং রাশিয়া,ইউকেন, ইসরাইল,হামাস এর সাথে বাংলাদেশের নাম বলা ইঙ্গিত পূর্ণ এবং উস্কানিমূলক। এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, 'নানা ধরনের দুর্ভিসন্ধি এখনো চলছে। যারা পরাজিত হয়েছেন তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা বিগত ১৬ বছরে এই কালো টাকা তারা কামিয়েছে । এখন তারা এই কালো টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে।

গার্মেন্টস শ্রমিকদের তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে।গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাস্তায় বেরিকেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আশুলিয়ায় শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে এই অশুভ শক্তি কারা তাদেরকে আবার এই ছাত্র-জনতা শ্রমিকরা মিলে প্রতিরোধ করতে হবে।

রিজভী বলেন,বিগত ১৬ বছরে প্রায় ১০০ টির মত বিদ্যুৎকেন্দ্র স্থাপন হয়েছে এবং ভারতের সাথে, আদানি গ্রুপের সাথে খসড়া চুক্তি বা শর্ত স্বাক্ষর করা হয়েছে। টেবিলের নিচে তারা হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে। কারণ তাদের মধ্যে পার্সেন্টেন এর ব্যাপার ছিলো। সেজন্য টেবিলের নিচ দিয়ে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। কোন প্রকার শর্ত না দেখেই তারা চুক্তি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X