কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে গুলশানে ভবনে ডাকাতির চেষ্টা, আটক ১০

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ডাকাতির চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, রাত ১টার দিকে প্রায় ৫০ জন লোক মোটরসাইকেল ও গাড়িতে এসে ১০৩ নম্বর সড়কের ‘ফাইন্যান্স স্কয়ার’ ভবনে প্রবেশ করে। তারা ভবনের নিরাপত্তারক্ষীদের বেঁধে ডাকাতির চেষ্টা করে।

পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পাশাপাশি পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ১০ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

একজন নিরাপত্তারক্ষী জানান, ‘তারা ভবনে প্রবেশ করে আমাদের হাত বাঁধে এবং মুখ টেপ দিয়ে আটকে দেয় যাতে সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারি। তারা আমাদের মানিব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে গেছে।’

তবে একজন নিরাপত্তারক্ষী পালিয়ে গিয়ে পুলিশে খবর দেন।

ভবনটিতে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১০

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১১

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১২

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৩

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৪

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৫

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৬

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৭

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৮

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৯

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

২০
X