কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পুরোনো ছবি
সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পুরোনো ছবি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়া ও অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গত ১৭ আগস্ট সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠান। সেখানে তিনি উল্লেখ করেছেন- কয়েক মাস ধরে তিনি প্যানক্রিয়াসে ক্যান্সারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। চলতি সপ্তাহে তার ঝুঁকিপূর্ণ অপারেশন হবে। অতএব তার অসুস্থতার বিষয়টি একান্ত মানবিক। যার জন্য তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন। আমাদের দলের নাম নির্ধারণ বিষয়ে তার ভিন্নমত ছিল, কিন্তু দলের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত উপায়ে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। বিষয়টিতে তিনি একটু মনোক্ষুণ্ন ছিলেন। এ ছাড়া অন্য কোনো বিষয়ে তার ভিন্নমত বা মতপার্থক্যের বিষয় আমার জানা নেই।

জানা যায়, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই ব্রিটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে ইসলামী সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক। ২০২১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেয় এবি পার্টি। ব্রিটেনে থেকেই অনলাইনে দলীয় ফোরামে অংশ নিতেন। আওয়ামী সরকার পতনের পর গত ২১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় এবি পার্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X