কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজিএমইএর পাশে থাকার অঙ্গীকার বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিজেএমইএর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিজেএমইএর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি।

দেশে পোশাক শিল্পের অস্থিরতার মধ্যে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিজেএমইএর প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অঙ্গীকার ব্যক্ত করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন। অন্যদিকে বিজেএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম ও আফসার হোসেন। বিজেএমইএর সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন এসএম ফজুলল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস এবং বিজেএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

বৈঠকে বিজেএমইএর নেতারা পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিবের কাছে। মহাসচিব বিজেএমইএর প্রতিনিধি দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোশাক শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাদের যেসব নির্দেশনা দিয়েছেন, তা তাদের জানান। মির্জা ফখরুল বলেন, পোশাক শিল্প হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। একে যে কোনোভাবে সচল রাখতে হবে। এর সঙ্গে একটা বিশাল গোষ্ঠীর কর্মসংস্থান জড়িত।

এ সময় পোশাক শিল্পের মালিকরা ‘গোষ্ঠীবিশেষ পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে’ অভিযোগ করে এ ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X