কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ করে দেন : ফারুক রহমান

আনুষ্ঠানিকভাবে লেবার পার্টিতে যোগদান করলেন নারায়ণগঞ্জের কিছু নেতাকর্মী। ছবি : কালবেলা
আনুষ্ঠানিকভাবে লেবার পার্টিতে যোগদান করলেন নারায়ণগঞ্জের কিছু নেতাকর্মী। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ করে দেন বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার কিছু নেতাকর্মী ফারুক রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টিতে যোগদান করেন।

লায়ন ফারুক রহমান বলেন, ১৯৭৪ সালে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় মরহুম মাওলানা আব্দুল মতিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। প্রতিষ্ঠার প্রথম বছরেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয়। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে লেবার পার্টি পূর্ণ জীবন ফিরে পায়।

লেবার পার্টিতে যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ধর্ম-কর্ম-সাম্যবাদের আলোকে ইসলাম ও জাতীয়তাবাদের মূলনীতিতে বিশ্বাসী সকলের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মেহেদী হাসান হাওলাদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাড. ইমরান হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জলিল মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X