বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের গ্রাফিতি ডকুমেন্টেশন করতে হবে : জেএসডি

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গণআকাঙ্ক্ষা ও বিকশিত চেতনার প্রতিফলন ঘটেছে গ্রাফিতির মাধ্যমে।

একইসঙ্গে তিনি বলেন, ছাত্রছাত্রীরা গ্রাফিতির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন চিত্রায়িত করেছেন। সারা দেশের দেয়াল লিখন তথা গ্রাফিতি বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে উদ্ভাসিত করেছে। এই ঐতিহাসিক কর্মকাণ্ড নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ছিল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন জেএসডিতে যোগদান করেন।

স্বপন দাবি জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের পর সারা দেশে চিত্রিত অসাধারণ আবিষ্কার গ্রাফিতিগুলো ইতিহাসে অন্তর্ভুক্তির লক্ষ্যে দেয়াল হতে মুছে যাওয়া বা বিবর্ণ হওয়ার পূর্বেই সরকারি উদ্যোগে ডিজিটাল ফরমেটে গ্রাফিতিগুলোর সব ডকুমেন্টেশন ধারণ করতে হবে।

পুস্তক ও স্মারকগ্রন্থ আকারে সংরক্ষণ ও প্রকাশ করতে হবে উল্লেখ করে বলেন, জুলাই জাদুঘরে গ্রাফিতি প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের স্মরণে প্রতি বছর জুলাই মাসে ‘জাতীয় গ্রাফিতি অঙ্কন’ সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এই অনন্য গণঅভ্যুত্থান এবং পরাক্রমশালী স্বৈরাচারের বিদায় বাংলাদেশে ‘অংশীদারত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার লড়াইকে প্রেরণা জোগাবে।

জেএসডির ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-দলের সিনিয়র সহসভাপতি বেগম তানিয়া রব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক নুরুল আক্তার, মোশারফ হোসেন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ মোস্তাক, আবুল কালাম, নাসির উদ্দিন স্বপন, এস এম মনিরুজ্জামান মনির, সৈয়দ ওমর ফারুক সেলিম, রফিকুল ইসলাম রাজা, মফিজুর রহমান বাবুল, মোহাম্মদ মনির হোসেন, নুরে আলম বাবু, মোহাম্মদ সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X