কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আমরা আর মফিজ নই : আসাদুজ্জামান নূর

রংপুর জিলা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি : সংগৃহীত
রংপুর জিলা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ক্ষমতায় এসে মঙ্গা জাদুঘরে পাঠিয়েছেন উল্লেখ করে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা এখন আর মফিজ নই। বাসের ছাদে না, টিকিট কেটে বিমানে বসে ঢাকা যাই।

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, সৈয়দপুরে প্রতিদিন ১৮টা ফ্লাইট যাতায়াত করে। আমাদের এলাকার মানুষ টিকিট কেটে বিমানে বসে ঢাকা যাতায়াত করেন। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদানে। তিনি ক্ষমতায় এসে মঙ্গা দূর করেছেন।

এ সময় আসাদুজ্জামান নূর গত ১৫ বছরের উত্তরাঞ্চলসহ সারা দেশের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছান। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

মহাসমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১টা ১৩ মিনিটে রংপুরে পৌঁছান। তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে সার্কিট হাউসে যান তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জনসমাবেশে যোগ দেন শেখ হাসিনা।

এর আগে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মাধ্যমে দুপুরে মহাসমাবেশ শুরু হয়। প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

আরও পড়ুন : মানুষ যাতে শন্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি : প্রধানমন্ত্রী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X