ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ডেমরার সারুলিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ডেমরার সারুলিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে প্রতিটি এলাকায় কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে। এসব অপরাধ কর্মকাণ্ডের দায়ভার বিএনপির কাঁধে তুলে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে; এসব অন্যায়-অবিচার থেকে সবাইকে সাবধান করে দেওয়ার জন্য ঢাকা-৫ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলহাজ নবীউল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক প্রার্থী মো. সেলিম রেজা এবং ডেমরা থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল পালন করেন।

মিছিলটি ডেমরার সারুলিয়া বাজার থেকে বড় ভাঙ্গা, সবুর উদ্দিন মার্কেট ঘুরে সারুলিয়া শহীদ জিয়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিএনপি নেতা মো.আলমগীর হোসেন, জাকির হোসেন, মনির হোসেন, মো.সকাল হোসেনসহ ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. সেলিম রেজা কালবেলাকে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের উপর আস্থা রেখে ডেমরা (ঢাকা ৫ আসনের) সাবেক এমপি নবীউল্লাহ নবী ভাইয়ের আদেশক্রমে আমরা এলাকাবাসীর জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছি এবং সব সময় করে যাব।

এ ছাড়া ডেমরা থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী মো. আনিসুজ্জামান বলেন, ৫ আগস্ট হাসিনা পালানোর পর বিভিন্ন অপকর্ম প্রতিরোধে নবীউল্লাহ নবী ভাইয়ের নির্দেশে সারারাত জেগে সাধারণ মানুষের জান-মাল এবং সংখ্যালঘুদের মন্দিরসহ তাদের বাড়িঘর পাহারা দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১১

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১২

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৩

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৪

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৫

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৬

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৭

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৮

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৯

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

২০
X