কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কখনোই দেশে গণতন্ত্র চায়নি : শিমুল বিশ্বাস 

নরসিংদী বাস টার্মিনালে জেলা শ্রমিক দল আয়োজিত সভায় বক্তব্য দেন শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
নরসিংদী বাস টার্মিনালে জেলা শ্রমিক দল আয়োজিত সভায় বক্তব্য দেন শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তা কখনো তারা চায়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী বাস টার্মিনালে জেলা শ্রমিক দল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের পর এবারও দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে সে গণতন্ত্রকে আবার নিঃশেষ করতে তারা তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে।

শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের দোসরদের সৃষ্ট শিল্পকারখানা, বন্দর, পরিবহন সেক্টর, ঔষধ শিল্প, গার্মেন্টস সেক্টরের নৈরাজ্যকারীদের প্রতিহত করে উৎপাদন স্বাভাবিক রাখা ও কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। শ্রমিকদের নায্যমজুরি নিশ্চিত করতে হবে।

শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসে না, বহিঃশক্তির দোসর হিসেবে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার শর্তে তাদের প্রভু রাষ্ট্রই ক্ষমতায় অধিষ্ঠিত করে। আর যখনই দেশের মানুষ আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখনই জনগণকে গুম, খুন শুরু করে। জনগণের ওপর চালায় অত্যাচারের স্টিমরোলার।

তিনি বলেন, একটি দেশের অর্থনীতি ধ্বংস করতে হলে প্রথমেই শিল্পকারখানা ধ্বংস করতে হয়। শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করতে হয়। আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে তাই করেছে। তাদের প্রভু রাষ্ট্রের পরামর্শে সে ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে।

নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিএনপির যুগ্মমহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

খায়রুল কবির খোকন বলেন, দেশের মানুষকে হত্যা করেও ক্ষান্ত হননি শেখ হাসিনা। এখন দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আবার তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করেন। তারা যদি মনে প্রাণে মুক্তিযুদ্ধ বিশ্বাস করত তাহলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত না। শান্তিকামী ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করত না। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করত না। আজকে যদি হত্যাকারী ও লুটেরা আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে এরা আবার ফণা তুলতে পারে।

সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, বিএনপির সহ-শ্রম সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম রফিক, মঞ্জরুল ইসলাম মঞ্জু, খোরশেদ আলম, পাট শ্রমিক দলের সভাপতি আবুল খায়ের খাজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X